সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

ইউক্রেনকে ৪০ কোটি ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়া-ইউক্রেন চলতি যুদ্ধে ইউক্রেনকে ৪শ মিলিয়ন বা ৪০ কোটি ডলার সহায়তার চুক্তি সাক্ষর করেছে সৌদি আরব।

রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল কিয়েভ সফর করে। এ সময় কিয়েভ সহায়তার ঘোষণা দেওয়া হয়।

সৌদির পররাষ্ট্রমন্ত্রী  প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, শান্তিপূর্ণ সমাধান চাই। যুদ্ধের সমাপ্তি আলোচনার ভিত্তিতেই হওয়া উচিত। জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী, যে কোনো দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।

এর আগে ২০২২ সালের অক্টোবরে প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে একটি ফেনালাপে ইউক্রেনকে মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এরই পরিপ্রেক্ষিতে এ সহয়তা দেয়া হয়।

এছাড়াও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যস্থতায় গত বছর সেপ্টেম্বরে ১০ বিদেশি বন্দিকে মুক্তি দেয় রাশিয়া। এদের মধ্যে ৫ জন ব্রিটিশ ও দুইজন মার্কিন নাগরিক ছিলেন।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ