বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাজিতপুরে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাইকেলে মক্কার পথে দুই ইন্দোনেশিয়ান তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাইকেলে চড়ে সৌদি আরবের মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেছেন দুই ইন্দোনেশিয়ান তরুণ। এতে তাদের পাঁচ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে। তারা ইন্দোনেশিয়ার পূর্ব জাভার ব্লিটার শহর থেকে যাত্রা শুরু করে ইতিমধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ড পাড়ি দিয়ে পাকিস্তানের করাচি এসে পৌঁছেন।

গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) করাচিতে তাদের শুভেচ্ছা জানান ইন্দোনেশিয়ার কনসাল জেনারেল ড. জুন কুনকোরো হাদিনিংগ্রাট। এ সময় তাদের দুঃসাহসিক অভিযাত্রার জন্য অভিনন্দন জানিয়ে সীমান্তবর্তী অঞ্চলে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়। তারা বেলুচিস্তানের মাধ্যমে ইরানে প্রবেশ করবেন। এরপর সৌদি আরব পৌঁছবেন।

এক বিবৃতিতে কনসাল জেনারেল বলেন, ‘মক্কায় যাওয়ার পথে করাচিতে ইন্দোনেশিয়ান দুই সাইক্লিস্টকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। পাকিস্তানে আমরা তাদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। আশা করি, তারা নির্বিঘ্নে ও নিরাপদে শেষ গন্তব্যে পৌঁছাবে এবং নতুন ভ্রমণে তারা অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা লাভ করবে।’

সূত্র : গালফ নিউজ

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ