সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

তুর্কি দূতাবাসে আস-সিরাজ ফাউন্ডেশনের উপহার হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে জনগণের জন্য ত্রাণ সহায়তা দিয়েছে ঢাকার আস-সিরাজ ফাউন্ডেশন। উপহার হিসেবে দেওয়া উন্নতমানের কম্বল ও স্লিপিং বেড।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় তুরস্কের দূতাবাসে এ ত্রাণসামগ্রী পৌঁছে দেন ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তিরা। এসময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ তানভীরুল ইসলাম এবং সদস্য শরফুদ্দিন ও তানভীর আকাশ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জানান, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বের যেকোনো দেশ ও নাগরিকের জন্য আমাদের এই মানবিক উপহার একটি চলমান কার্যক্রম। ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপহার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কি নাগরিকদের জন্য ভালোবাসার। মানবিক দায়বদ্ধতা থেকে এ সহায়তা দেওয়া হয়েছে।

দেশ ও বিদেশে যে কোনো মানবিক সংকট ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আস-সিরাজ ফাউন্ডেশন সারাবছর কাজ করে যায়। তুরস্কের পাশাপাশি সিরিয়ায়ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান ফাউন্ডেশনের সদস্যরা।

ফাউন্ডেশনের কার্যক্রম দেশের মধ্যে থাকলেও এবার দেশের গণ্ডি পেরিয়ে তুরস্কে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে এরই মধ্যে প্রায় ৪৭ হাজার মানুষ নিহত ও লক্ষাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৮৪ বছরের মধ্যে এতো শক্তিশালী ভূমিকম্প দেখেননি দেশটির জনগণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ