সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। ২০২৪ সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডেভিড ম্যালপাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, চলতি বছরের জুন মাসের শেষে তিনি পদত্যাগ করবেন। তবে পদ ছাড়ার নির্দিষ্ট কোনো কারণ জানাননি তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংক যে পদ্ধতিতে ঋণ দেয় তা পরিবর্তন করতে চেয়েছিলেন ম্যালপাস। এ ছাড়া বেশ কিছু বিষয়ে নিয়ে সম্প্রতি মার্কিন চাপে ছিলেন তিনি।

ম্যালপাস সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের ব্যক্তি হিসেবে পরিচিত। ট্রাম্পই তাকে এই পদে মনোনীত করেছিলেন। ২০১৯ সালের এপ্রিলে বিশ্বব্যাংকের সভাপতি হন ম্যালপাস।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ