সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথমবারের মতো মহাকাশে নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি আরব। রায়ানাহ বারনাওয়ী নামের ওই নারী নভোচারী ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) মিশনে পুরুষ নভোচারী আলী আল-কারনির সঙ্গে যোগ দেবেন।

আলী আল কারনি ও রায়ানাহ বারনাওয়ী ‘এএক্স-২ স্পেস মিশন’ ক্রু হিসেবে যোগ দেবেন এবং তাদের মহাকাশ ফ্লাইটটি যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপন করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের এ যৌথ উদ্যোগে তাদের সঙ্গে প্রশিক্ষণার্থী নভোচারী হিসেবে মারিয়াম ফেরদৌস ও আলী আল-গামদি নামের আরও দু’জন যোগ দেবেন।

২০১৯ সালে প্রথম আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এক নাগরিককে মহাকাশে পাঠিয়েছিল। সেসময় হাজ্জা আল-মানসুরি নামের ওই নাগরিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৮ দিন অবস্থান করেছিলেন। চলতি মাসে দেশটি তাদের সুলতান আল নেয়াদি নামের আরও এক নাগরিককে মহাকাশ স্টেশনে পাঠাচ্ছে। তিনি সেখানে ছয় মাস অবস্থান করবেন।

অর্থনীতিবেত বৈচিত্র্য আনতে ও তেলের ওপর নির্ভরতা কমাতে ‘ভিশন ২০৩০’ গোষণা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর অংশ হিসেবেই মহাকাশে নারী নভোচারী পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটি। এর আগে ২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

সৌদি আরব প্রথম নারী নভোচারী রায়ানাহ বারনাওয়ী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) এএক্স-২ স্পেস মিশনG

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ