বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সংবিধান ও গণতন্ত্রে বিএনপির আগ্রহ নেই : কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংবিধান ও গণতন্ত্র নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, গণতন্ত্র ও সংবিধানে আগ্রহ না থাকলে রাষ্ট্রপতি নিয়ে তাদের (বিএনপি) আগ্রহ না থাকারই কথা। এ নিয়ে আমরা অবাক হইনি।

তিনি বলেন, আমরা এমন রাষ্ট্রপতি করিনি যার নাম ইয়াজউদ্দিন, কিন্তু কার্যক্রমে ইয়েস উদ্দিন। এই ইয়েস ধরনের কোনো ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেইনি। আমরা সুশিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি। যার গোটা জীবনটাই বর্ণাঢ্য।

তিনি আরও বলেন, নতুন রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী কাজ করলেই আমরা খুশি। সংবিধান রাষ্ট্রপতিকে যে দায়িত্বভার দিয়েছেন সেটা তিনি করবেন। সংবিধানের বাইরে কিছু করার থাকবে না।

কাদের বলেন, বিএনপির সংলাপেও আগ্রহ নেই। আগ্রহ থাকলে তারা রাষ্ট্রপতি ও ইসির সংলাপে থাকত। তাদেরকে সংলাপে ডাকার পরেও তারা যায়নি। তারা সংলাপে বিশ্বাস করে বলে মনে হয় না।

তিনি বলেন, আমরা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই। বিএনপির মতো দল নির্বাচনে থাকুক এটা আমাদের প্রত্যাশা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ