বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

টিলা কাটা বন্ধ করতে হবে: পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, টিলা কাটলে পরিবেশের বিপর্যয় হবে। তাই টিলা কর্তনকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।

টিলা কাটা বন্ধে বর্তমান সরকার আইন করেছে। তাই কোনোভাবে টিলা কাটা যাবে না। যারা টিলা কাটবে তাদের জেল-জরিমানা হবে। পরিবেশের বিপর্যয়ের কারণে বিশ্বে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের আনুভূমিক ও ঊর্ধ্বমুখি সম্প্রসারিত দুতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহাব উদ্দিন বলেন, পরীক্ষায় শুধু গোল্ডেন এ-প্লাস পেলে হবে না। মুখস্ত বিদ্যা অর্জন করে কোনো লাভ হবে না। তোমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। যে শিক্ষায় একজন মানুষ নিজে আলোকিত হতে পারে, তার পরিবারকে আলোকিত করতে পারে। এ রকম শিক্ষায় শিক্ষিত হতে হবে।

তিনি বলেন, সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিচ্ছে। উপবৃত্তি দিচ্ছে। সরকার শিক্ষক-শিক্ষিকাদের বেতনও বাড়িয়ে দিচ্ছে।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো.কামরান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ