শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে’র বর্ষসমাপনী অনুষ্ঠান আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার উচ্চতর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে’ আগামীকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) খতমে বুখারী অনুষ্ঠিত হবে। এতে দাওরায়ে হাদিস সমাপনকারী শিক্ষার্থীদের শেষ দরস ও পাগড়ি প্রদান করা হবে।

জানা গেছে, অনুষ্ঠানে বুখারী শরিফের শেষ দরস ও দোয়া পরিচালনা করবেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি, জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর মুহতামিম ও মজলিসে দাওয়াতুল হকের আমির মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুরের মুহতামিম মুফতি মনসূরুল হক।

ফুযালাদের দিকনির্দেশনামূলক বয়ান করবেন ‘শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে’র প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ। তিনি সমসাময়িক প্রেক্ষাপটসহ কওমি মাদরাসা ও আলেমদের আগামী দিনের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন শিক্ষার্থীদের।

অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ