রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

১৫ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছর ১৫ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

সেহেলী সাবরীন বলেন, গত বছর রোমানিয়া থেকে একটি কনস্যুলার টিম ঢাকায় ৩ মাস অবস্থান করে প্রায় ৫ হাজার ৪০০ ভিসা প্রদান করে। ওই মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আবারও একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্যে অনুরোধ করে একটি চিঠি পাঠান।

এরপর রোমানিয়া বাংলাদেশিদের নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাস ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনায় আগ্রহ প্রকাশ করে।

মুখপাত্র আরও বলেন, ‌আশা করা যাচ্ছে এ সময়ে রোমানিয়া ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা প্রদান করবে। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ