রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

১১ মার্চ ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভা, ১৮ মার্চ বরিশালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১১ মার্চ ময়মনসিংহ এবং ১৮ মার্চ বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

যৌথ সভায় ওবায়দুল কাদের বলেন, বিএনপির সাথে পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আওয়ামী লীগের নেই। আমরা প্রতিযোগিতা চেয়েছি প্রতিদ্বন্দ্বিতা নয়। সন্ত্রাসের রাজত্ব করে বিএনপি, এটা পুরনো অবিজ্ঞতা থেকে বলা যায়।
তিনি বলেন, বিএনপি যতক্ষণ আন্দোলন করবে, আওয়ামী লীগের শান্তি সমাবেশ অব্যাহত থাকবে।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী মাঠে থাকবে। আওয়ামী লীগের প্রতিদিনই কর্মসূচি আছে, তবে বিএনপির সাথে পাল্টাপাল্টি নয়। বিএনপির ঘরে গণতন্ত্র জিম্মি, তারা কি করে দেশের গণতন্ত্র চায়? খালেদা জিয়া দণ্ডিত হবার পর আরেক পলাতক দণ্ডিতকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে যা বিএনপির গঠনতন্ত্র বহির্ভূত।

তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্রমূলক পথে হাটছে সরকার হটাতে, তাহলে আমরা কেনো কর্মসূচি বাদ দিয়ে মাঠ খালি রাখবো? তারা খালি মাঠে কত ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে তা সকলেই জানে। ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বুঝে না।

ওবায়দুল কাদের আরও বলেন, তারা জানে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারনো অসম্ভব, তাই তারা ষড়যন্ত্র নামের চোরা গলিতে হাঁটছে। বিএনপি বিদেশি ডোনারদের টাকায় ষড়যন্ত্রের রাজনীতি করছে।

এসময় আওয়ামী লীগের নেতা কর্মীদের আরো সক্রিয় হবার আহ্বান জানান তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ