সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তুরস্কে ভূমিকম্পের ১০১ ঘণ্টা পর শিশুসহ ৬ জন জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের পাঁচদিন পর ধ্বংসস্তূপ থেকে ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মাঝে এক নবজাতক ও মাও রয়েছে। তুরস্কের দক্ষিণ হাতায় প্রদেশের সামান্দাগ শহর থেকে তাদের উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ ধারনা করছে ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেকে জীবিত আছে। কারণ ভূমিকম্পের চার দিন পর ঠাণ্ডা আবহাওয়া এবং তুষারপাতের মধ্যে জীবিতদের খুঁজে পাওয়ার আশা ক্ষিণ হয়ে আসছে।

ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকৃত নবজাতকে একটি থার্মাল কম্বলে ইয়াগিজকে পেঁচিয়ে অ্যাম্বুলেন্সে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। তার মাকে স্ট্রেচারে বের করে আনা হয়। উভয়ের স্বাস্থ্যের বিষয়ে তৎক্ষণিকভাবে সর্বশেষ খবর পাওয়া যায়নি।

গত সোমবার তুরস্ক ও সিরিয়াতে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হয়। এ ঘটনায় দুই দেশে মারা গেছে ২১ হাজারের উপরে।

এছাড়া তুরস্কেই ভূমিকম্প কবলিত ১০টি প্রদেশে আহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। এসব প্রদেশে তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ