বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

স্মার্ট শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়বে : মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্মার্ট শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লার তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের চার তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ডিএনসিসি মেয়র।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মো. আতিকুল ইসলাম বলেন, দেশজুড়ে শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোরও উন্নয়ন হয়েছে। গ্রামের স্কুলের ছাত্র-ছাত্রীরা এখন দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। স্মার্ট শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।

তিনি বলেন, গ্রামের একটি স্কুলের সফলতার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। লালপুর গ্রামের এই স্কুলটি শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসীর সহযোগিতায় এগিয়ে চলেছে। জেলা ও উপজেলা পর্যায়ে স্কুলের শিক্ষার্থীর ভালো করছে। স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম নিজে এসে স্কুলের চার তলা ভবন উদ্বোধন করেছেন। আশা করছি, স্কুলটির সুনাম ও সফলতা অব্যাহত থাকবে।

আশপাশের গ্রামগুলো থেকে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য স্থানীয় সরকারমন্ত্রীর কাছে রাস্তা নির্মাণের আহ্বান জানান ডিএনসিসি মেয়র।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ