সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ওসমানীতে বিমান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় বিমানের চাকা ফেটে যায়। এতে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ চৌধুরী।

এর আগে দুপুর টা ২০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা ফেটে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়।

হাফিজ আহমদ চৌধুরী জানান, দুপুর ১টা ২০ মিনিটে সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ঢাকা যাচ্ছিল। ফ্লাইট যাত্রী নিয়ে রানওয়েতে ওঠার পর সেটির একটি চাকায় ত্রুটি ধরা পড়ে। এ সময় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ