সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

প্রকাশিত হলো ‘সময়ের জানালায় আধুনিকতা ও যৌবন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবারের একুশে গ্রন্থমেলা উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে নবীন আলেম এফাজ মোবারকের ‘সময়ের জানালায় আধুনিকতা ও যৌবন’।

লেখক সরল ও প্রাঞ্জল ভাষায় মডার্ন আইডিওলজি ও কোরআন হাদিসের রেফারেন্সে তুলে এনেছেন নিখুঁতভাবে। সময়ের বহুল আলোচিত সমালোচিত ও বিতর্কিত বিষয়ে না জড়িয়ে সুন্দর সহজ সমাধানের পথ খুঁজেছেন পুরো বই জুড়ে। বার্তা দিয়ে গেছেন সংস্কার ও গঠনমূলক একটি সমাজ ও যৌবনের।

বই বিষয়ে মুফতী শাঈখ মুহাম্মাদ উছমান গনী বলেছেন, নবীন আলেম লেখক এফাজ মোবারক সঙ্কলিত ‘সময়ের জানালায় আধুনিকতা ও যৌবন’ গ্রন্থটি তরুণ মনের ভাবনা ও সমকালীন গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা সাজানো হয়েছে। এতে আছে ব্যবহারিক ও প্রচলিত নানান কূটতর্কের বাস্তবসম্মত সহজ সমাধান। আরো আছে ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, দর্শন, স্বাস্থ্য ও মনস্তত্ব। এ যেনো একের ভিতরে সব। ব্যবহারিক ও তাত্ত্বিক বিশ্লেষণে ভরপুর বইটি এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো। ভাষার সাবলীলতা ও উপস্থাপনার সরলতা এ পুস্তকের অন্যতম বৈশিষ্ট্য।

গ্রন্থকার সময় ও পাঠককে আপন করে নিয়েছেন একসাথে। এতে পাঠক তার নিজের জীবনের গল্প ও মনের জটিল প্রশ্নের সমাধান খুঁজে পাবেন। পড়া শেষে ভাবনা রয়ে যাবে মুগ্ধতার আবেশে। এখানেই লেখকের সফলতা।

‘সময়ের জানালায় আধুনিকতা ও যৌবন’ বইটি একুশে গ্রন্থমেলায় পাওয়া যাবে নহলী প্রকাশনীতে। এছাড়াও বাংলাবাজারের ইসলামি টাওয়ার ৩য় তলায় অবস্থিত রাইয়ান প্রকাশনীতে পাওয়া যাবে।

এক নজরে বই
বই: সময়ের জানালায়
বিষয়: প্রবন্ধ, নিবন্ধ
লেখক: এফাজ মোবারক
সম্পাদক: শাইখ মুহাম্মাদ উছমান গনী
প্রকাশনী: নতুন বিন্যাস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ