শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

স্থায়ীভাবে দলে ফেরার চিঠি হাতে পেলেন জাহাঙ্গীর আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে আনুষ্ঠানিক ও স্থায়ীভাবে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।

অনেক জল্পনা-কল্পনার পর এক বছর দুই মাস পর স্থায়ীভাবে দলে ফিরলেন জাহাঙ্গীর আলম।

শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এক বছর দুই মাস পর আনুষ্ঠানিকভাবে জাহাঙ্গীর আলমকে দলে ফিরিয়ে নিল আওয়ামী লীগ।

গত ১৭ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সভায় শৃঙ্খলাভঙ্গে অভিযুক্ত নেতা ও দলের বিদ্রোহী প্রার্থীদের সাধারণ ক্ষমার সিদ্ধান্ত হয়। সেই সময়ই ওবায়দুল কাদের জাহাঙ্গীরের ফিরে আসার সিদ্ধান্তটি জানিয়ে ছিলেন সাংবাদিকদের।

এর পর থেকেই গাজীপুর নগরবাসী বিশেষ করে জাহাঙ্গীর সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উল্লাস শুরু হয়। পাশাপাশি শিগগিরই তিনি মেয়রের চেয়ারে বসবেন এমন প্রত্যাশা ও আশা ব্যক্ত করেন সমর্থকরা।

উল্লেখ্য, ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে ২০২১ সালের ১৯ নভেম্বর দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয।

২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও দলে ফিরতে কেন্দ্রে আবেদন করেছিলেন জাহাঙ্গীর আলম। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি গত ডিসেম্বরেই জানানো হয়েছিল। গত শনিবার আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। উন্নয়নের ধারায় গাজীপুর মহানগর এগিয়ে যাবে এমনটিই প্রত্যাশা নগরবাসীর।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ