বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী

সোমবার থেকে শাবিপ্রবিতে সরাসরি ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চূড়ান্ত ভর্তির তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী সোমবার (২৩ জানুয়ারি) থেকে সরাসরি ভর্তি কার্যক্রম শুরু হবে। চলবে আগামী বুধবার (২৫ জানুয়ারি) পর্যন্ত।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

তিনি বলেন, আগামী সোমবার থেকে ২০২১-২২ সেশনে প্রথম সেমিস্টারের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে। এবার ভর্তি ফি সর্বমোট ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এতে গুচ্ছের মাধ্যমে ৫ হাজার টাকা নেওয়া হয়েছে। সরাসরি ভর্তির সময় শিক্ষার্থীদের আরও ১০ হাজার টাকা নিয়ে আসতে হবে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক এ ফি নির্ধারণ করা হয়েছে।

ভর্তির বিজ্ঞপ্তি অনুসারে, আগামী সোমবার বিজ্ঞান অনুষদে ১ থেকে ১ হাজার ৬৫০ পর্যন্ত, মঙ্গলবার (২৪ জানুয়ারি) ১ হাজার ৬৫১ থেকে ৮ হাজার পর্যন্ত এবং স্থাপত্য বিভাগে ১ থেকে ৩৪ পর্যন্ত ভর্তি হতে ডাকা হয়েছে। আগামী বুধবার মানবিক অনুষদে ১ থেকে ১ হাজার ৩১৯ পর্যন্ত এবং বাণিজ্য ১ থেকে ৫৫৯ পর্যন্ত কল করা হয়েছে।

ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশিট নিয়ে আসতে হবে। সেটি না থাকলে মূল সনদ আনতে বলা হয়েছে। কোনো শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি রিসিভ সঙ্গে নিয়ে আসতে হবে।

যদি আগে জমা দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এখন জমা দিতে হবে না। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য https://admission.sust.edu.bd/#finalAdmission এ ওয়েবসাইট থেকে জানা যাবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ