মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তুরস্কে ১০০১ জন হাফেজকে সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের এরজুরুম ভিলায়েত প্রদেশে সদ্য কোরআন হিফজ করা এক হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ইয়াকুতিয়া অঞ্চলের সেন্ট্রাল ইনডোর স্পোর্টস হলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে তুরস্কের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় দারুল ইফতা আয়োজিত গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের ধর্মবিষয়ক প্রকাশনা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. ফাতিহ কুরত, তিলাওয়াত কাউন্সিলের প্রধান হাফেজ উসমান শাহিন, স্থানীয় মুফতি রুস্তম জানসহ আরো অনেকে।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে পবিত্র কোরআন হিফজের গুরুত্ব তুলে ধরে ড. কুরত বলেন, ‘আমরা এমন জাতি যারা পবিত্র কোরআনকে অন্তরে ধারণ করি এবং জীবনভর এর সেবা করতে ভালোবাসি। যত দিন কোরআনের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় থাকবে তত দিন আমরা সুদৃঢ় থাকব।’

গত বছর হিফজ সম্পন্নকারীদের সংখ্যার তথ্য জানিয়ে তিনি আরো বলেন, ‘২০২২ সালে তুরস্কে সাড়ে ১২ হাজার ছেলেমেয়ে পবিত্র কোরআন হিফজ করেছে। তুরস্কের প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম এত বেশিসংখ্যক শিক্ষার্থী কোরআন মুখস্থ করেছে। কোরআনে রয়েছে আল্লাহর মনোনীত জীবনব্যবস্থা, যা অনুসরণ করা আমাদের কর্তব্য।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক হাজার একজন হাফেজ শিক্ষার্থীর মধ্যে হিফজ সনদ ও উপহার বিতরণ করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ