শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

খুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস ও রেজিস্ট্রেশন আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, গুচ্ছ ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে সভায় আলোচনা হয়। এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ও রেজিস্ট্রেশনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খান গোলাম কুদ্দুস জানান, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোটাসহ মোট শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য সশরীরে উপস্থিত থাকতে হবে আগামী ১৫ থেকে ১৬ জানুয়ারি। শূন্য আসনের শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ হবে ১৭ জানুয়ারি। আর চূড়ান্ত ভর্তি ১৮-১৯ জানুয়ারি। এছাড়াও যারা প্রাথমিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলো তাদের সশরীরে ভর্তি আগামী ১৫ থেকে ১৬ জানুয়ারি (ইতোমধ্যে যারা চূড়ান্ত ভর্তি হয়েছে তাদের ভর্তির প্রয়োজন নেই)।

কোর্স রেজিস্ট্রেশন অনলাইনে ২২ জানুয়ারি থেকে শুরু হবে এবং তা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ