সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

‘যার যার ডানে চলি, জিকিরে ফিকিরে চলি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহদি হাসান সাবেরি: তুরাগ তীরে বসেছে পূণ্যের মেলা। যেখানে কথা চলে দীনের। যেখানে মানুষ খুঁজে পায় আলোর দিশা, মুক্তির দিশা। আঁধারের বুক চিরে উদিত হয় আলোকময় সূর্য।

টঙ্গীর এ দীনি মজমায় আল্লাহওয়ালারা জড়ো হয় বিশে^র নানা প্রান্ত থেকে। শীতের কোয়াশাঘণ আমেজে লাখো মুসল্লি যেখানে আল্লাহ আল্লাহ জিকিরে মাতিয়ে তুলেন মাঠ। আর সেখানে মানুষের মুখে মুখে ধ্বনিত হয় যার যার ডানে চলি, জিকিরে ফিকিরে চলি। সেচ্চাসেবকরা লাঠি হাতে দাঁড়িয়ে থাকেন রাস্তাগুলোর মাথায়। মানুষকে স্মরণ করিয়ে দেন জিকির যেনো মুখে থাকে।

নবীর সুন্নাহ ডানে যেনো চলা হয়। আল্লাহভুলা মানুষেরা ইজতেমার বয়ানে মুগ্ধ হয়। মুখে মুখে থাকে জিকির। জোড় মিল মুহব্বতের দরদমাখা বয়ানে দীনের সঠিক পথে ওঠে আসে তারা। নুসরাত আর ইকরামের এক বিস্ময়কর ঘোরে মহাবিষ্ট হয় মানুষ। তিন দিনের এ সময় যেনো কেটে যায় জান্নাতের পথ চেয়ে।

বয়ানে বয়ানে হারিয়ে যায় দাওয়াত ও তাবলিগে রাসুল সা. ও সাহাবাদের কষ্টের কথায়। কোনো হাজত পুরো করতে যাওয়ার পথে আবারো শুনতে পায় যার যার ডানে চলি, জিকিরে ফিকিরে চলি। আল্লাহর স্মরণে কেটে যায় ক্ষণ। কখনো পথের পাশে দেখা যায় বয়সের ভারে নুয়ে পড়া বুড়ো মানুষটার মুখেও জিকিরের কথা ভেসে আসছে। এভাবেই জিকির আর ফিকিরে তুরাগ তীর হয়ে ওঠে জিকিরের বাগান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ