বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘন কুয়াশায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন এ সময় আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর ৫টায় উপজেলার উচিতপুর মোড়ে এ ঘটনা ঘটে। সকালে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি নওগাঁ মহাদেবপুর থানার মহদেবপুর গ্রামের মৃত কামরুর হাসানের ছেলে মো. রাসেল (১৮)। তিনি ট্রাকের হেলপার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে উচিতপুর বাজারের মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। পরে দুই ট্রাকের চালক ও একজন হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ