সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ব ইজমেতায় আগতদের যাতায়াত সুবিধার জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) এসিওপিএসপি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইজতেমার প্রথম পর্ব শুরুর পর থেকে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পর্যন্ত বিভিন্ন গন্তব্যে এসব ট্রেন সেবা চালু থাকবে।

এর মধ্যে প্রথম পর্বের ইজতেমায় শুক্রবার ও দ্বিতীয় পর্বের শুক্রবার ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে ‘জুমা স্পেশাল’ চালিত হবে। যা ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে বেলা ১১টা ২০ মিনিটে টঙ্গী পৌঁছবে। একইভাবে দুপুর ২টা ৫০ মিনিটে টঙ্গী থেকে ছেড়ে বেলা ৩টা ৫০ মিনিটে ঢাকা পৌঁছবে।

এ ছাড়া ১৪ জানুয়ারি ও ২১ জানুয়ারি জামালপুর থেকে টঙ্গীর উদ্দেশ্যে বিশেষ ট্রেন চলবে। যা সকাল ৯টা ১৫ মিনিটে জামালপুর থেকে টঙ্গীর উদ্দেশ্যে ছেড়ে এসে দুপুর ২টা ১৫ মিনিটে পৌঁছবে

বিশ্ব ইজতেমা উপলক্ষে্য আগতদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে মোতায়েন থাকবে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে টঙ্গী, বিমানবন্দর, তেজগাঁও, কমলাপুর, টঙ্গী রেলওয়ে স্টেশনে জিআরপি, আরএনবি অফিসারসহ প্রয়োজনীয় সংখ্যক ফোর্স ।

-এইচএকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ