সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

যেভাবে চিনবেন খেজুরের খাঁটি গুড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতকাল শুরু হওয়ার সাথে সাথেই ঘরে ঘরে শুরু হয় পিঠা-পুলির উৎসব। এসব পিঠা বানাতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে খেজুরের খাঁটি গুড়। খাঁটি খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে খাবারের স্বাদ ও গন্ধ থাকে অটুট।খাঁটি গুড়ের পাশাপাশি ভেজাল গুড়ও রয়েছে বাজারে। তাই খেজুরের খাঁটি গুড় চেনা খুবই প্রয়োজন।

এছাড়া চিনির বিকল্প হিসেবে সারাবছরই রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ গুড়ের চাহিদা। তাই খাঁটি গুড়ের পাশাপাশি ভেজাল গুড়ও রয়েছে বাজারে। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম চিনি ও রঙ মিশিয়ে বিক্রি করে সেই গুড়।

আসুন জেনে নিন যেভাবে চিনবেন খেজুরের খাঁটি গুড়-

১. খাঁটি গুড় নরম হবে। শক্ত ধরনের হলে সেটা কিনবেন না।

২. কেনার সময় গুড়ের টুকরো একটু ভেঙে মুখে দিন। চিনির মতো স্বাদ বা তিতকুটে স্বাদ হলে তা খাঁটি নয়।

৩. গুড়ে কৃত্রিমভাবে চিনি মেশানো হলে সেটা দেখতে চকচকে কিংবা স্ফটিকের মতো সাদাটে হয়।

৪. গুড় সাধারণত গাঢ় বাদামি রঙের হয়। হালকা ধরনের রঙ বা হলদে রঙ হলে সেটি কিনবেন না। হলদেটে রঙের গুড় দেখলেই বুঝতে হবে তাতে অতিরিক্ত রাসায়নিক মেশানো হয়েছে।

৫. এক গ্লাস পানিতে গুড়ের টুকরো ফেলুন। ধীরে ধীরে গলে গেলে বুঝবেন গুড় খাঁটি। নিচে জমে গেলে সেটাতে ভেজাল রয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ