বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মসজিদের মেস থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি মসজিদের মেস থেকে সিএনজি অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে মেসের ভেতর তার রুমের লোহার এঙ্গেলের সঙ্গে মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ ।

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।

মৃতের নাম মজিবুর রহমান (৫০)। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ তাড়াইল উপজেলায়।

মোস্তাফিজুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশা চালকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, বর্তমানে রেলওয়ে কলোনি বাইতুল জান্নাত জামে মসজিদ মেসে থাকতেন মজিবুর রহমান। দিনে মসজিদের খেজমতে থাকতেন, পাশাপাশি সিএনজি অটোরিকশা চালাতেন। তার পরিবারের সদস্যরা গ্রামে থাকেন। ঢাকায় তিনি একাই থাকতেন।

এই কর্মকর্তা বলেন, গ্রামের বাড়িতে জমিজমা সংক্রান্ত জটিলতার কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন তিনি। তার গ্রামের বাড়িতে সংবাদ দেওয়া হয়েছে। এ ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা সোমবার ময়নাতদন্তের পর জানা যাবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ