শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

তীব্র শীতের কারণে দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তীব্র শীতের কারণে ভারতের রাজধানী দিল্লিতে সব বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্যটির শিক্ষা বিভাগ। এসময়ে সরকারি স্কুলগুলোও বন্ধ থাকবে। শীতকালীন ছুটি শেষে স্কুল আজ (৯ জানুয়ারি) থেকে খোলার কথা ছিল।

দিল্লিতে প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভাঙছে। রোববার ছিল মৌসুমের শীতলতম দিন। সফদরজং আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১.৯ ডিগ্রি। এটি গত দশ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। এরপরই আসে এ ঘোষণা।

বর্তমানে পুরো উত্তর ভারতে শীতল বাতাসের প্রভাব রয়েছে। দিল্লিতেও শীতের প্রকোপ চলছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশে কুয়াশা দুই থেকে তিন দিন ধরে জেঁকে বসেছে। যার কারণে ভারতের আবহাওয়া দপ্তর একাধিক সতর্কবার্তাও জারি করেছে।

এর আগে ২০২১ সালের ১ জানুয়ারি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ