সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

যেভাবে জানবেন নূরানী তালিমুল কুরআন বোর্ডের ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের (এন. টি.কিউ.বি) সমাপনী পরীক্ষা ২০২২-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৮৫.৯২ শতাংশ।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) ফলাফল প্রকাশ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নূরানী তালিমুল কুরআন বোর্ডের ফলাফল জানতে এখানে ক্লিক করুন।

বোর্ড সূত্রে জানা গেছে,  এ বছর সারাদেশে প্রায় ৪১৬টি কেন্দ্রে মোট ২৬ হাজার ২৭৩ জন ছাত্রছাত্রী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আরবি-তরিকে তালিমের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিতসহ মোট ছয়টি বিষয়ে পরীক্ষা দিয়েছে তারা । এছাড়া সারাদেশের টপটেনে জায়গা পেয়েছে ৯৯ জন ছাত্রছাত্রী।

ফলাফল প্রকাশের সময়ে বোর্ড পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত বলেন, নিরক্ষরতা দূরীকরণ, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছানো, প্রতিটি গ্রামীণ জনপদে কুরআনের মক্তব প্রতিষ্ঠা এবং আগামী প্রজন্মের সন্তানদের বুকে ঈমানের সবুজ চারা রোপণ করতে আমরা কাজ করছি। শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত রহ.-এর ত্যাগ, কুরবানি ও ইখলাসের ফসল আজকের নূরানী তালিমুল কুরআন বোর্ড। তিনি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ