শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হিলি বন্দর বাজারে এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮ টাকা। প্রকার ভেদে পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে।

বুধবার (২১ ডিসেম্বর) হিলি পেঁয়াজের বাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগে পাইকারি বাজারে যে পেঁয়াজের দাম ছিলো ২৬ থেকে ২৮ টাকা কেজি, সেই পেঁয়াজ বর্তমান বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। তা আবার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে। পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।

বাজারে পেঁয়াজ কিনতে আসা এক ক্রেতা বলেন, গত সপ্তাহে ২৮ টাকা কেজি পেঁয়াজ কিনেছিলাম। আজ সেই পেঁয়াজের দাম ২০ টাকা কেজি। কম দাম হওয়ায় ২০০ টাকা দিয়ে ১০ কেজি পেঁয়াজ কিনলাম।

হিলি বাজারে এক সবজি ব্যবসায়ী বলেন, পেঁয়াজের দাম কমে গেছে। ২০ টাকা কেজি পাইকারি নিয়ে তা ২৪ থেকে ২৫ টাকা কেজি খুচরা বিক্রি করছি।

হিলি বাজারে এক পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী বলেন, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে। বন্দরে কয়েক ধরনের পেঁয়াজ আছে। গত মঙ্গলবার আমরা ১৭ থেকে ১৮ টাকা কেজি দরের পেঁয়াজ আমদানিকারকদের নিকট থেকে ক্রয় করেছি। সেই পেঁয়াজ ২০ টাকা কেজি দরে পাইকারি দিচ্ছি। ভারত থেকে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে দামও কমে যাচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ