বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


ভারতে চুরির অপবাদে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় ‘গরু চুরির অপবাদ দিয়ে পাপ্পু আনসারি (৪৫) নামের এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত বুধবার (৮ জানুয়ারি) রাতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তবে নিহতের পরিবারের দাবি, চুরির ঘটনা নয়, বরং ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়ার পরই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

নিহত পাপ্পু আনসারি ঝাড়খণ্ডের পাথরগামা থানার রানিপুর গ্রামের বাসিন্দা। ঘটনার দিন তিনি বিহারের বাকা জেলার শ্যাম বাজার গবাদি পশুর হাট থেকে বাড়ি ফিরছিলেন।

পাপ্পুর পরিবারের অভিযোগ, ফেরার পথে ২০ থেকে ২৫ জনের একটি উন্মত্ত জনতা জিজ্ঞাসাবাদের অজুহাতে তাদের গাড়ি আটকায়।

পরিস্থিতি বিপদজনক বুঝতে পেরে পাপ্পু গাড়ির চালক ও সঙ্গীদের পালিয়ে যেতে বলেন। অন্যরা পালাতে সক্ষম হলেও পাপ্পু জনতার হাতে ধরা