শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মীরজাফরের গোষ্ঠী এখনো দেশে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মীরজাফরের গোষ্ঠী এখনো দেশে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, যারা বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে স্বীকৃতি দেয় না তারাই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ষড়যন্ত্র করেছে। বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিয়ে তাদের মূল্যায়ন করছে।

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যেভাবে সম্মান করেন বঙ্গবন্ধুর পরে আর কেউ দেননি। বীর মুক্তিযোদ্ধাদের জন্য নানা সুবিধা দিয়েছেন, হাসপাতাল করা হয়েছে, সেখানে ফ্রি চিকিৎসা করার ব্যবস্থা করছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু জনগণকে সম্পৃক্ত করেই স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিলেন। যার কারণে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা ঢাকার কাছে চলে আসছিলাম। ঢাকাকে দখল করে ফেলার মতো অবস্থায় চলে আসছিলাম। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি গিয়েছি। কিছুদিন আগেই বর্ডার এলাকায় গিয়েছিলাম। অনেক বীর মুক্তিযোদ্ধার কবর বর্ডার এলাকায় রয়েছে।

আগামী নির্বাচনে বীর মুক্তিযোদ্ধারা সরকারের পাশে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ