মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:যশোরের মনিরামপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন।  বুধবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিপুর বটতলার সেতুতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে মনিরামপুর থানার উপপরিদর্শক আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন, পৌরসভার মোহনপুর কারিগর পাড়ার মোস্তাকের ছেলে শিহাব হোসেন (১৫) ও মনিরামপুরের মাছনা গ্রামের মুফতি ইসমাইলের ছেলে হাফেজ নাহিদ হাসান (২০)। তারা দুজন সম্পর্কে আপন খালাতো ভাই।

মনিরামপুরের ফায়ার সার্ভিসের কর্মী রাতুল মোল্লা জানান, বুধবার রাতে হোসেন ও হাসান একটি মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মনিরামপুরে যাচ্ছিলেন।

পরে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ফুটপাথ অংশের রেলিংয়ে ধাক্কা লাগে। এ সময় ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ