শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

ওয়ায়েজ মাওলানা আনিসুর রহমান আশরাফীর পরিপূর্ণ সুস্থতায় দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। কুমিল্লার বুড়িচংয়ে অবস্থিত মাদরাসায়ে আশরাফুল উলুমের মুহতামিম, ব্রাহ্মণবাড়ীর ফরদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, বিশিষ্ট আলেমে দীন, ওয়ায়েজ মাওলানা আনিসুর রহমান আশরাফীর গলার অপারেশন সম্পন্ন হয়েছে। তার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন মুহিব্বিন ও মুতাআল্লিকিন।

আজ মঙ্গলবার বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন, মাওলানা আনিসুর রহমান আশরাফীর সফর সঙ্গী মাওলানা জোবায়ের সাদেক। তিনি বলেন, ভারতের দিল্লির এ্যপোলো হাসপাতালে মাওলানা আনিসুর রহমান আশরাফীর গলার অপারেশন ও চিকিৎসা হয়েছে।

তিনি বলেন, আমরা ডিসেম্বরের ৬ তারিখ মাওলানা আনিসুর রহমান আশরাফীর গলার অপারেশনের জন্য ভারতের দিল্লির এ্যাপোলো হাসপাতালে যাই। ডাক্তার অপারেশন করতে বলে। আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে।

তিনি আরো জানান, মাওলানা আনিসুর রহমান আশরাফীর তিনদিন কথা বলা নিষেধ ছিলো, এখন ডাক্তার আস্তে আস্তে কথা বলতে বলেছেন। আমরা আশা করি কয়েকদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা মাওলানা আনিসুর রহমান আশরাফীকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। ওয়াজের মাঠে দীনের কথা যেনো বলতে পারে সে তাওফিক দান করুন। আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ