শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

ময়মনসিংহে রেল যোগাযোগ স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি মেরামত করা হয়েছে। এতে স্বাভাবিক হয়েছে ময়মনসিংহ-গৌরীপুর রুটের রেল যোগাযোগ।

রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়। ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের পরিচালক শাহদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল পৌনে ৮টার দিকে নগরীর বলাশপুর এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে জারিয়া ঝাঞ্জাইলগামী ৪৯ বলাকা ময়মনসিংহ জংশন স্টেশনে, ঢাকাগামী ৭৭৮ হাওর এক্সপ্রেস ও ময়মনসিংহগামী ২৭১ জারিয়া লোকাল ট্রেন গৌরীপুর জংশনে আটকা পড়ে।

শাহদাত হোসেন বলেন, সকালে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ এক্সপ্রেস’ ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে বলাশপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। পরে কেওয়াটখালি লোকোসেডের ইনচার্জকে জানালে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বগি মেরামতের কাজ শুরু করে। পরে দীর্ঘ তিন ঘণ্টা পর বগিটি উদ্ধার করা হয় এবং ময়মনসিংহ-গৌরীপুর সেকশনে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ