রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কুমিল্লায় বাস-সিএনজির সংঘর্ষে নিহত হাফেজ আবু নাঈম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাস-সিএনজির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নয় মাসের শিশুসহ আহত হয়েছেন আরো ছয়জন।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বুড়িচংয়ের ফরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ফরিজপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সাথে জনতা পরিবহন নামের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে পাশ্ববর্তী সোন্দ্রম গ্রামের হাফেজ আবু নাঈম (৩০) নামে একজন নিহত হন। এছাড়া নয় মাসের শিশু, বউমা, শাশুড়ি ও সিএনজিচালকসহ ছয়জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আবু নাঈম জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের আবুল হোসেনের ছেলে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিস্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ