বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৬, আহত ৫৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের পর্যটন নগরী ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউতে বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৫৩ জন।

রোববার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তুর্কি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ইস্তিকলাল অ্যাভিনিউয়ে যে বিস্ফোরণ হয়েছে, তাতে ৬ জন প্রাণ হারিয়েছেন এবং ৫৩ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক ও পুলিশ কাজ করছে। তবে, বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়।

এদিকে বিস্ফোরণের পর ওই এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ