বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

“রাষ্ট্রধর্ম ইসলাম একটি মীমাংসিত বিষয়, এনিয়ে চক্রান্ত করার সুযোগ নেই”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান ও প্রচার সম্পাদক মুফতী রফিকুন্নবী হাক্কানী বলেছেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার জন্য অপেক্ষা করতে বলে সংবিধান দিবসে আইনমন্ত্রীর দেওয়া বক্তব্যে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

আজ রোববার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংখ্যাগরিষ্ঠ ৯২ শতাংশ মুসলমানদের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, ছিল, থাকবে, এটা গণমানুষের দাবি। ইসলাম বিদ্বেষী গোষ্ঠীর এজেন্ট হাতে গোনা কিছু লোকের মন রক্ষায় সরকার যদি রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিতে চায় তবে দেশবাসী মনে করবে ক্ষমতাসীন সরকার জনগণকে খুশি করতে নয়, বিদেশি প্রভু ও তাদের এজেন্টদের খুশি করতে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করতে চায়।

তারা বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম একটি মীমাংসিত বিষয়। এটা নিয়ে রাজনীতি করার কোন সুযোগ নেই। সরকারের সুবিধাভোগী কিছু দুস্কৃতিকারী একইভাবে ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রকারীদের এজেন্ডা বাস্তবায়নে শিক্ষাব্যবস্থা থেকে ইসলামী শিক্ষা উঠিয়ে দিয়ে ভিনদেশি শিক্ষা-সংস্কৃতির প্রচলন করতে উঠেপড়ে লেগেছে।

নেতৃবৃন্দরা বলেন, সরকারের কোনো কোনো মন্ত্রীর বক্তব্য ও তৎপরতা বলে দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ মুখে মদিনা সনদের কথা বলে মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে বিধর্মীদের প্রেসক্রিপশন এ অন্যকোন সনদে রাষ্ট্র পরিচালনা করছে। যে কারণে তারা বাংলাদেশ থেকে ইসলামের নাম গন্ধ মুছে দিতে চায়।

তারা বলেন, পীর আউলিয়ার বাংলায় ইসলাম ও মুসলমানদের চিন্তা চেতনা বিরোধী কোনো পদক্ষেপ রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হলে তা দেশবাসী অতীতে মেনে নেয়নি, ভবিষ্যতে ও মেনে নেবে না।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ