বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


ভাঙ্গায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বিষয়ে শ্রেষ্ঠ মুস্তাকিম নাদিয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৭-এর উপজেলা পর্যায়ে কবিতা আবৃত্তি ও নাতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মুস্তাকিম নাদিয়ান। সে ফরিদপুরের ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।