রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিল শারমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে শারমিন আক্তার (১৭) নামে এক এইচএসসি পরিক্ষার্থী। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রে শোকের ছায়া নেমে আসে।

রোববার (৬ নভেম্বর) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাজিদা বেগম মহিলা কলেজের পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

শারমিন আক্তার উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের ফারুক ফকিরের মেয়ে এবং ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

শারমিনের চাচা আ. মালেক ফকির জানান, শারমিনের মা দীর্ঘদিন যাবত লিভার ও কিডনি রোগে ভুগছিলেন। শনিবার দিবাগত রাতে ঢাকার প্রাইম হাসপাতালে তিনি মারা যান। সকাল ৯টায় মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। মায়ের মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে শারমিন।

ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি আসলেই দুঃখজনক। সহপাঠী ও পরীক্ষাকেন্দ্রের সচিবদের সহযোগিতায় সে পরীক্ষা দিয়েছে। এ ঘটনায় সবাই শোকাভিভূত।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ