রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৫১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৩৫০ জন। একইসময়ে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩৭৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় রোগী কমেছে প্রায় ৯ হাজার।

রোববার (৬ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৭৫ লাখ ৪১ হাজার ৩৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৫ হাজার ১৯৯ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ১৭০ জন এবং মারা গেছেন ৭২ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৬৬ জন এবং মারা গেছেন ২৭ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫৬৭ জন এবং মারা গেছেন ৬৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৯০ জন এবং মারা গেছেন ৫২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৮৪০ জন।

দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৮৬৩ জন এবং মারা গেছেন ৩৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬১৭ জন এবং মারা গেছেন ৬৭ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭১৭ জন এবং মারা গেছেন ৩৯ জন। ব্রাজিলে মারা গেছেন ৩৫ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ