রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

নভেম্বরের ৫ দিনে ডেঙ্গুতে ২৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রতিনিয়ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বাড়ছে মৃত্যুও। চলতি মাসের প্রথম ৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ৩ নভেম্বর একদিনে ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানা যায়, ১ নভেম্বর ৭ জনের, ২ নভেম্বর ৪ জনের, ৩ নভেম্বর ৯ জনের, ৪ নভেম্বর ১ জনের এবং ৫ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৬৭ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৫৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ৪৮৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৩৭ জনে।

চলতি বছরের শুরু থেকে ৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪২ হাজার ১৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৮ হাজার ২৯৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ