রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

দেশে দুর্ভিক্ষ হবে না: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে দুর্ভিক্ষ হবে না। করোনাকালে খাদ্য সহায়তা পেয়েছে অনেকেই। কোনো মানুষ খাবারের অভাবে মারা যায়নি।

আজ শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে নিয়ামতপুরের উপজেলার পারইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পারইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার আদায়ে কাজ করে গেছেন। দেশের মানুষের জন্য তার ত্যাগ অতুলনীয়। বঙ্গবন্ধুর হত্যাকারীদের এদেশে রাজনীতি করার সুযোগ দেন জিয়াউর রহমান উল্লেখ করে তিনি বলেন, সেই স্বাধীনতা বিরোধীদের সংসদে নিয়ে গেছেন এবং মন্ত্রী বানিয়ে গাড়িতে লাল-সবুজ পতাকা উড়াতে সাহায্য করেছেন বেগম জিয়া। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা মেনে নিতে পারিনি।

তিনি বলেন, ২০০৮ সালে দেশের অবস্থা কেমন ছিল আপনারা জানেন। আর এখন কেমন আছেন, তার পার্থক্য করলে বুঝবেন শেখ হাসিনা আপনাদের জন্য কতটা উন্নয়ন করেছেন। ডিজিটাল বাংলাদেশের রুপান্তর শেখ হাসিনার হাত ধরে ঘটেছে। নাগরিক সব সেবা এখন হাতের মুঠোয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ