রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

এসএসসির প্রশ্ন ফাঁস: ৬ শিক্ষক কর্মচারীর এমপিও স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রামে প্রশ্নফাঁসে জড়িত ৬ শিক্ষক কর্মচারীর বেতন ও এমপিও স্থগিত এবং ১ শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।

মঙ্গলবার (১ নভেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের স্বাক্ষর করা আদেশে এসব নির্দেশনা দেয়া হয়। বৃহস্পতিবার এ আদেশ জেলা শিক্ষা অফিস হাতে পায়।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম জানান, এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িত থাকার ঘটনায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলাধীন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ জন শিক্ষক-কর্মচারীর এমপিও এবং বেতন স্থগিত করা হয়েছে। সে সঙ্গে খণ্ডকালীন এক শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে ম্যানেজিং কমিটির সভাপতিকে। অধ্যাপক নেহাল আহমেদের স্বাক্ষর করা আদেশে এসব নির্দেশনা দেয়া হয়।

শিক্ষক ও কর্মচারীরা হচ্ছেন, প্রধান শিক্ষক লুৎফুর রহমান, ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মো. আমিনুর রহমান, কৃষি বিষয়ের সহকারী শিক্ষক মো. হামিদুর রহমান, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক মো. সোহেল আল মামুন, অফিস সহকারী মো আবু হানিফ এবং চতুর্থ শ্রেণির কর্মচারী মো. সুজন। অফিস আদেশে এসব শিক্ষক-কর্মচারীদের এমপিও স্থগিতের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাধারণ প্রশাসন শাখার উপপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া একই বিদ্যালয়ের ইসলাম ধর্ম বিষয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক জুবাইর হোসাইনকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে।

ভুরুঙ্গামারী উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন জানান, আলোচিত প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষা বিভাগ ২ দফা তদন্ত করেছে। সেই তদন্ত রিপোর্টের আলোকে অভিযুক্তদের ৭ দিনের সময় দিয়ে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ আদেশ দেন।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ