রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নাঙ্গলকোটে ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা

মহানবীর আদর্শ ধারণ করতে পারলে দেশে শান্তি আসবে: মুফতি রুহুল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সম্মিলিত নবী প্রেমিক তৌহিদী জনতার উদ্যোগে শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২নভেম্বর) দুপুর ২টা থেকে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শানে রিসালাত সম্মেলন শুরু হয়ে রাত ১১ টা ৪৫ মিনিটে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী সভাপতিত্বে ও মাওলানা মাওলানা আখতারুজ্জামান ফারুকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ওবাইদিয়া নানুপুরের শাইখুল হাদীস মুফতি কুতুব উদ্দিন।

সম্মেলনে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে প্রধান বক্তা হিসেবে জামেয়া মাহমুদিয়া যাত্রাবাড়ীর প্রধান মুফতি মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, বিশেষ বক্তা হিসেবে মাসজিদে বাক্কাতিল মুবারকাহ কলাবাগান ( ঢাকা ) এর খতিব মাওলানা মুফতি আবু মুহাম্মদ রাহমানি, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী হারুনুর রশিদ আজিজী প্রমুখ বয়ান করেন।

আল্লামা মুফতি রুহুল আমিন বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সা.নিষ্পাপ ছিলেন। আল্লাহর পরই তার মর্যাদা। আমরা মহানবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। মহানবীর প্রতি আমাদের ভালোবাসা সবকিছু থেকে বেশি না হলে মুমিন হওয়া যাবে না। মহানবীর আদর্শ যদি আমাদের মাঝে থাকে, তাহলে হানাহানি-মারামারি বন্ধ হয়ে যাবে। দেশে আসবে শান্তি, এ পৃথিবী হবে ভূস্বর্গের।

মাওলানা মুফতি রেজাউল করিম আবরার বলেন, মুসলমানরা একমাত্র মাথা নত ও সিজদা করবে আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম। কোন ব্যক্তি হারামকে হালাল মনে করবে, তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু হারামকে হারাম মনে করে ওই কাজ করলে মারাত্মক কবিরা গুনাহ হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ