রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নাঙ্গলকোটে ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৯ জন, যা আগের দিনের তুলনায় কমেছে ২০ হাজারের বেশি। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭২৬ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে ১৩ জন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৬২ লাখ ৫১ হাজার ৩৪৩ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৯৭ হাজার ২০০ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৩৯৬ জন এবং মারা গেছেন ৭০ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯৭৮ জন এবং মারা গেছেন ২১৭ জন।

একই সময়ে, তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ১৮৪ জন এবং মারা গেছেন ৫৩ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৯১ জন এবং মারা গেছেন ৯৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৭৪০ জন এবং মারা গেছেন ৩০ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৮৫ জন এবং মারা গেছেন ৬৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ