রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নাঙ্গলকোটে ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা

ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হলেন মুনিম হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান। এরই মধ্যে এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন মুনিম হাসান। ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে নবনিযুক্ত মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে তার নিজ কক্ষে এক পরিচিতি সভায় মিলিত হন।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক, বিভিন্ন বিভাগের পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের উপসচিব আবু সাঈদ উপস্থিত ছিলেন। সফলভাবে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন মুনিম হাসান।

এর আগে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর তাকে পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ