সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাবিতে মাস্টার্স করার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাস্টার্স করার সুযোগ পাচ্ছেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে সীমিত আসনে মাস্টার্স করা যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাবির মাস্টার্স প্রোগ্রামে সীমিত আসনে শিক্ষার্থীরা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।

এতে আরও বলা হয়, আন্তঃএকাডেমিক, অন্তর্ভুক্তিমূলক ও জীবনব্যাপী শিক্ষা সুযোগ তৈরি করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বিভাগ/ইনস্টিটিউট প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ