বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

পুত্রের প্রতি আল্লামা ইবনে জাওযি রহ. যে উপদেশ দিয়েছেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি তাকি উসামনি।।

ইমাম ইবনে জাওযী রহ. ‘লুফতাতুল কাবাদ ফি নসীহাতিল ওয়ালাদ’ নামক গ্রন্থে স্বীয় পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, হে প্রিয় বৎস!

ভালাে করে বুঝে নাও, দিন হল কয়েকটি ঘন্টার সমষ্টি। ঘন্টা মিনিটের সমষ্টি এবং মিনিট কিছু সেকেন্ডের সমষ্টি। প্রতিটি সেকেন্ড এক একটি খালী সিন্ধুকের ন্যায়। খুব খেয়াল রেখাে, যাতে কোন একটি সেকেন্ডও লাভ জনক কাজ ব্যতীত অতিবাহিত না হয়।

যেন কেয়ামতের দিন খালি সিন্ধুক দেখে লজ্জা পেতে না হয়। তাই তােমার প্রতিটি সেকেন্ডের সিন্ধুককে আমলের মূল্যবান সম্পদ দ্বারা ভরে নাও। জীবনের প্রতিটি মুহুর্তের দিকে খুব সুক্ষ্ম দৃষ্টি রাখবে যে, তা কোন কাজে এবং কোন পথে ব্যয় হচ্ছে।

প্রতিটি মুহুর্তে তার উপযােগী উত্তম কাজগুলাে সম্পাদন করবে। নিজেকে কর্মহীন ভাবে ছেড়ে দিবে না। কবরের সিন্ধুকে এমন বস্তু প্রেরণ কর যা সে দিন তােমার জন্য আনন্দের বন্যা বয়ে আনবে। আর দূরীভূত করবে সকল গ্লানি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ