শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

স্কুল এলাকার ১০০ গজে প্রাইভেটকার নেয়া যাবে না: ডিএনসিসি মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর সিটির স্কুল এলাকার একশো গজের মধ্যে স্কুল বাস ছাড়া কেউ প্রাইভেটকার নিয়ে সন্তানদের ওঠানামা করাতে পারবেন না বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) নগর ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় ‘শ্যাটল ফর স্কুল’ নামে একটি অ্যাপের উদ্বোধন করা হয়। এই অ্যাপ দিয়ে বাসা থেকে স্কুলে রওনা দেয়া থেকে শুরু করে স্কুলে গিয়ে পৌঁছানো পর্যন্ত সন্তানের অবস্থান জানতে পারবেন অভিভাবকরা।

জানানো হয়েছে, স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের জন্য একই অ্যাপের আলাদা রেজিস্ট্রার্ড উইং থাকবে। শুরুতে চারটি স্কুলে পাইলটিং করা হবে। এরপর সব স্কুলে চালু হবে এ সেবা।

মেয়র জানান, রাজধানীতে এসি কোচ, নন এসি কোচ নামানোর উদ্যোগ নেয়া হচ্ছে। ৩০ সিটের এসি বাসে ২ কিলোমিটার পর্যন্ত দূরত্বে সর্বনিম্ন ভাড়া ৬ হাজার ৮৮০ টাকা। ১৩ কিলোমিটার পর্যন্ত এ ভাড়া ৭ হাজার ৫৬০ টাকা। ৪ কিলোমিটার ও ৬ কিলোমিটার পর্যন্ত এ ভাড়া ৪ হাজার ২০০ এবং ৬ হাজার ৭৭০ টাকা। স্কুলের সময়সূচিও একটা সময়ে করা হচ্ছে বলে জানান ডিএনসিসি মেয়র।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ