শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আগামী ১৫ সেপ্টেম্বর প্রাথমিকে শিক্ষক বদলি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির অনলাইন আবেদন শুরু করা হবে। এটি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম। আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২২ আয়োজন উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে শুধুমাত্র আন্তঃউপজেলা ও উপজেলার বাইরে শিক্ষকরা বদলি হতে পারবেন। জেলা ও মহানগর পর্যায়ে এ বদলি কার্যক্রম বন্ধ থাকবে। অনলাইন মাধ্যমে এ কার্যক্রম চলবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম বলেন, বর্তমানে সারাদেশে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। বর্তমানে তৃতীয় ধাপে কয়েকটি জেলায় মৌখিক পরীক্ষা চলছে। সেটি অক্টোবরের আগে শেষ হবে। অক্টোবরের মধ্যে চূড়ান্তভাবে বিজয়ীদের ফলাফল প্রকাশ করে যোগদান দেওয়া হবে।

তিনি বলেন, সারাদেশের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। সঠিক সংখ্যা নির্ণয়ে শিক্ষক বদলি কার্যক্রম আগে করা হবে। শিক্ষকদের বদলি শেষে শূন্য আসনের সঠিক সংখ্যা পাওয়া যাবে। তার ওপর ভিত্তি করে সব শূন্য পদে যোগ্যদের নিয়োগ দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপমন্ত্রী মো. জাকির হোসেন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মহিবুর রহমান প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ