শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নগর পরিবহনের নতুন ২ রুট চালু হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা নগর পরিবহনের ২২ ও ২৬ নম্বর রুট হিসেবে আরও দুটি নতুন রুট চালু হতে যাচ্ছে আগামী ১৩ অক্টোবর বলে জানিয়েচেন বাস রুট রেশনালাইজেশন কমিটির প্রধান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ডিএসসিসির নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৪তম সভা শেষে তিনি এ তথ্য জানান।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমাদের বাস রুট রেশনালাইজেশনের আওতায় নতুন বাস দিয়ে ২২ ও ২৬ নম্বর নতুন রুট চালু হবে আগামী ১৩ অক্টোবর। একই সময় ২৩ নম্বর আরও একটি রুট চালু হওয়ার কথা থাকলেও সেই রুটে আরও কাজ বাকি থাকায় সেটি প্রস্তুত করার জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের নতুন এ রুটে সব নতুন বাস দিয়ে সেবা চালু হবে। এছাড়া আমাদের পুরনো ২১ নম্বর রুটে নতুন নতুন বাস আমরা সংযুক্ত করবো। বাসের শৃঙ্খলা ফেরাতে আগামী ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের চিরুনি অভিযান চলবে।

২২ নম্বর রুট হলো, ঘাটারচর, ওয়াশপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, কাজলা, কোনাপাড়া ও স্টাফ কোয়ার্টার পর্যন্ত।

এছাড়া টিকাটুলি থেকে কাজলা পর্যন্ত ফ্লাইওভারের ওপর দিয়ে বাস চলাচল করবে।

২৬ নম্বর রুট হলো, ঘাটারচর, ওয়াশপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, আসাদগেট, সোবহানবাগ, কলাবাগান, সায়েন্সল্যাব, নিউ মার্কেট (নীলক্ষেত), আজিমপুর, পলাশী, চাঁনখারপুল, পোস্তগোলা, পাগলা (কদমতলী থানা) পর্যন্ত।

এছাড়া এ রুটে চাঁনখারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত ফ্লাইওভারের ওপর দিয়ে বাস চলাচল করবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ