শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ডলারের দাম ১০০ টাকা হওয়া প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের টাকার বিপরীতে ডলারের দাম ১০০ টাকা হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, এটা আমার ব্যক্তিগত অভিমত। তবে ১১০ টাকার ওপরে উঠলে সেটা সমর্থনযোগ্য নয় বলে জানান তিনি।

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলনের কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ‘ডিজেএফবি উন্নয়ন সংলাপে’ এসব কথা বলেন মন্ত্রী।

টাকার মান প্রসঙ্গে এম এ মান্নান বলেন, দীর্ঘদিন কোকের মুখ বন্ধ থাকলে হঠাৎ খোলার পর ফোঁস করে শব্দ হয়। তেমনি দীর্ঘদিন টাকার মান ধরে রেখে হঠাৎ ছেড়ে দেওয়ায় এতো আলোচনা হচ্ছে। অর্থনীতির এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা।

পরিকল্পনামন্ত্রী বলেন, ডলারের দাম ১০০ টাকা পর্যন্ত হলে আমি খুশি হবো। এর বেশি হলে কষ্টদায়ক হবে। টাকার বিপরীতে অনেক আগে থেকে ডলারের দাম কম ছিল। এটা আরও আগে বাড়ানো প্রয়োজন ছিল। কারণ এবার বৈশ্বিক সংকটে ডলারের দাম বাড়ায় সার্বিকভাবে এর প্রভাব পড়েছে। এজন্য আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ১০০ টাকার কিছু কম অথবা ১১০ টাকার মধ্যে থাকলে ঠিক আছে। তবে এর বেশি হলে কষ্টদায়ক হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ