শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শিক্ষা প্রতিষ্ঠানের দুর্ঘটনা দ্রুত জানানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠানের বিপর্যয়, দুর্ঘটনা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে তা দ্রুত জানানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ স্বাক্ষরিত নির্দেশনা সম্প্রতি মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন বিপর্যয়, দুর্ঘটনা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হচ্ছে, যেগুলো কোনোভাবেই কাম্য নয়। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এ সকল ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান দ্রুত ও বিস্তারিতভাবে অধিদপ্তরকে অবহিত করে না। ফলে যথাযথ ও সময়মতো ব্যবস্থা গ্রহণসহায়তা প্রদান করা অধিদপ্তরের পক্ষে সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায় সংঘটিত কোনো বিপর্যয়, দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বিস্তারিত ও দ্রুততার সঙ্গে অধিদপ্তরকে জানাতে হবে। ই-মেইলে (ad.hrm.dshe@gmail.com) অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ